June 24, 2026, 5:42 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহে মাদ্রাসা ছাত্রী অপহরণের অভিযোগ, তদন্তে পুলিশ

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নে এক মাদ্রাসা ছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চকপাড়া গ্রামের প্রবাসী আব্দুর রহমানের ১৪ বছর বয়সী কন্যা, রসুলপুর দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তারকে একই গ্রামের আবুল কাসেমের ছেলে মোজ্জামেল (১৯) জোরপূর্বক নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন মেয়েটির মা লাভলী আক্তার (৪৩)।
পরিবারের দাবি, গত ১ মে ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে লামিয়া ঘরের বাইরে বের হলে অভিযুক্ত মোজ্জামেল তার সহযোগীদের নিয়ে তাকে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীর মা গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি দ্রুত তার মেয়েকে উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত শিক্ষার্থীকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
গফরগাঁও থানার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।



ফেসবুক কর্নার