May 11, 2026, 12:56 pm
শিরোনাম :
লামায় নুনারবিল মডেল বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ১৫ বছর পর আধুনিক ওয়াশ ব্লক পাচ্ছে গুচ্ছগ্রাম বিদ্যালয় ঝিনাইদহে ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বাঁধ কেটে বালু উত্তোলনে ঝুঁকিতে গড়াই তীররক্ষা প্রকল্প নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি মোড়লগঞ্জে খাল খনন কাজের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ টাইব্রেকারে নবাবপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন ধামরাই উপজেলা বেগমগঞ্জে অবৈধ মাটি কাটায় দুই ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা সাংকেতিক চিহ্নে মাদক বিক্রি, ভুরুঙ্গামারীতে দম্পতি গ্রেফতার

নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, চিকিৎসা অবহেলার অভিযোগে তদন্ত দাবি

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর জান্নাতুল জীম (২১) নামে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পরিবার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
নিহত জান্নাতুল জীম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর আজওয়াটারী গ্রামের মো. জহুর আলীর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল রাতে নাগেশ্বরী উপজেলার হলি কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তার সিজারিয়ান অপারেশন করা হয়। অপারেশন করেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী। অপারেশনের কয়েক ঘণ্টা পর থেকেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বলে পরিবারের অভিযোগ।
পরদিন ২৭ এপ্রিল ক্লিনিক কর্তৃপক্ষ তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার কিডনি জটিলতা ও প্রস্রাবের নালির সমস্যার বিষয়টি চিকিৎসকরা জানান বলে স্বজনরা দাবি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরের একটি বেসরকারি হাসপাতাল প্রাইম মেডিকেলে নেওয়া হয়।
সেখানে টানা ১২ দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ১০ মে বিকেলে তিনি মারা যান।
নিহতের পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসা ও দায়িত্বশীলতা থাকলে জান্নাতুল জীমকে বাঁচানো সম্ভব ছিল। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ ও অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার