May 14, 2026, 12:17 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শহিদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

অভয়নগর প্রতিবেদক

শহিদ মোঃ ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টেকনাফে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা আক্তার হোসেন বাবলু। তিনি বক্তব্যে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এলাকায় জুয়া ও মাদক সংশ্লিষ্ট অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, নাইট্যংপাড়া এলাকায় অপরাধচক্র সক্রিয় থাকায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। এ পরিস্থিতি মোকাবিলায় টেকনাফ থানার পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শহিদ মোঃ ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করা না হলে এলাকায় ক্ষোভ আরও বাড়বে। তারা অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর পদক্ষেপের মাধ্যমে এলাকায় পুনরায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে বসবাস করতে পারবে।



ফেসবুক কর্নার