May 14, 2026, 11:12 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

স্থায়ী কমিটির সভাপতির দৌড়ে ওয়াদুদ-সাচিং, বাড়ছে রাজনৈতিক গুরুত্ব

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

মন্ত্রিসভায় স্থান না পেলেও রাজনৈতিক গুরুত্ব বাড়ছে পার্বত্য অঞ্চলের দুই সংসদ সদস্যের। আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদের বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটি গঠন প্রক্রিয়ায় খাগড়াছড়ির সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁইয়া ও বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীর নাম সভাপতি পদে আলোচনায় এসেছে।
সংসদ সূত্রে জানা গেছে, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেলে তারা জাতীয় সংসদের পতাকা ব্যবহারের সুযোগসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও প্রটোকল সুবিধা পাবেন। সাধারণত মন্ত্রিসভায় স্থান না পাওয়া জ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ সংসদ সদস্যদের রাজনৈতিক মর্যাদা দিতে এ ধরনের পদে দায়িত্ব দেওয়া হয়ে থাকে।
জানা গেছে, একজনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হতে পারে। অন্যজনও গুরুত্বপূর্ণ আরেকটি কমিটির দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে।
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিরা সংসদ ভবনে পূর্ণাঙ্গ অফিস, একান্ত সচিব, উপসচিব পদমর্যাদার কর্মকর্তা এবং সরকারি প্রটোকল সুবিধা ভোগ করেন। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি, মন্ত্রীদের জবাবদিহির আওতায় আনা এবং প্রয়োজনীয় নথিপত্র তলব করার ক্ষমতাও থাকে তাদের হাতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলের প্রতিনিধিদের এ ধরনের গুরুত্বপূর্ণ পদে আনা হলে জাতীয় রাজনীতিতে পাহাড়ের প্রতিনিধিত্ব আরও জোরদার হবে এবং উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ছিলেন বীর বাহাদুর উশৈসিং এবং খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন দীপঙ্কর তালুকদার।



ফেসবুক কর্নার