May 16, 2026, 9:07 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীর গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম পাটগুদাম ব্রিজমোড় থেকে কালিবাড়ী সংলগ্ন বাইপাস সড়কের প্রশস্তকরণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি প্রকল্প এলাকায় গিয়ে উন্নয়নকাজের অগ্রগতি, কাজের মান এবং চলমান কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক। তিনি সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ঈদের আগেই সড়কটি যান চলাচলের উপযোগী করার নির্দেশনা দেন।
এ সময় প্রশাসক বলেন, উন্নয়নকাজের কারণে সাধারণ মানুষকে সাময়িক ভোগান্তির মুখে পড়তে হলেও কাজ শেষ হলে নগরীর এই গুরুত্বপূর্ণ রুটে যানজট অনেকাংশে কমে আসবে এবং যাতায়াত ব্যবস্থা আরও সহজ হবে।
দীর্ঘদিন ধরে পাটগুদাম ও কালিবাড়ী সংলগ্ন বাইপাস সড়কে যানজট নিরসনে প্রশস্তকরণের দাবি ছিল স্থানীয়দের। সিটি কর্পোরেশনের এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরীর প্রবেশপথে যানবাহনের চাপ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসক কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার