May 16, 2026, 9:42 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

অভয়নগর প্রতিবেদক

স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার (১৬ মে) সকালে শহরের কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি সপ্তাহের শনিবার পরিচালিত নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই। বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখলে মশার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ বিষয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্ষা মৌসুম সামনে রেখে এখন থেকেই সতর্ক হতে হবে। কুড়িগ্রামে এখনও বড় ধরনের ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকলেও মশার প্রজননস্থল ধ্বংসে প্রশাসনের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক নাজমুন নাহার বিউটি, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জেলা বিএনপির সদস্য ডা. রকিবুল হাসান বাঁধন ও ছাত্রনেতা আমিমুল ইহসান প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসকসহ অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বেড়ে যায়। তাই আগাম সতর্কতা ও নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



ফেসবুক কর্নার