May 16, 2026, 9:32 pm
শিরোনাম :
মান্দায় সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু শেরপুরে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে চোরাই গরু উদ্ধার, জব্দ করেছে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টা সিসিটিভিতে ধরা সন্দেহভাজন, পরিচয় শনাক্তে প্রযুক্তিনির্ভর অভিযান জোরদার কুয়াকাটা সৈকতে ভেসে এলো বিরল অলিভ রিডলি মা কচ্ছপ জীববৈচিত্র্য রক্ষায় বাড়ছে উদ্বেগ, চিকিৎসা শেষে সমুদ্রে অবমুক্তের প্রস্তুতি কুলাউড়ায় ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের ফাঁসির দাবি ধরলার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে মানববন্ধন, স্থায়ী বাঁধ নির্মাণের দাবি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঝিনাইদহে ধান কাটতে এসে প্রাণ হারালেন পাবনার কৃষিশ্রমিক স্বাস্থ্যকর নগরী গড়তে কুড়িগ্রামে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান জেলা প্রশাসকের

শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো: সাইফুর রহমান। তিনি শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি শামছুল আলম উজ্জল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ কাজী মো: হাদিউল ইসলাম। তিনি কলেজের একাডেমিক অগ্রগতি, বিভিন্ন অর্জন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও শৃঙ্খলা বজায় রাখতে অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় কলেজের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের প্রভাষক রিফাতুল ইসলাম তালুকদার ও ফারজানা নাসরিন খানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
সমাবেশে অংশ নেওয়া অভিভাবকদের পক্ষ থেকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী রাব্বী ও তার মা রোজিনা আক্তার কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় শিক্ষার্থীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কলেজ ও অভিভাবকদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে।



ফেসবুক কর্নার