May 19, 2026, 10:34 am
শিরোনাম :
বান্দরবানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেমিনারের উদ্বোধন ফিটনেসবিহীন বাসে ঝুঁকিপূর্ণ যাত্রা, জবির পরিবহন খাতে মাসে ব্যয় অর্ধকোটি টাকা “রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগে উদ্বেগ বাড়ছে বরিশালে মাছ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জেলার শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জে তরিকুল ইসলাম কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি

বরিশালে মাছ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় মাছ ব্যবসায়ী জসীম সিকদার বাবু হত্যা মামলার প্রধান আসামি হৃদয় সরদার ওরফে মধু (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৮ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে নগরীর টিয়াখালী এলাকার দরগাহ বাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, আত্মগোপনে থাকা হৃদয় সরদারকে ধরতে কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। পরে টিয়াখালী এলাকায় তার চাচা আরিফ সরদারের বাড়ি ঘিরে ফেলে সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার সহকারী কমিশনার পবিত্র কুমার হালদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকাণ্ডে এর আগে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ মে দিবাগত রাতে পলাশপুর এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মো. জসীম সিকদার বাবুকে বাসা থেকে ডেকে নিয়ে যায় হৃদয় সরদারসহ ৬ থেকে ৭ জনের একটি দল। পরে রাত পৌনে ৩টার দিকে রহিম সরদারের বাড়ির সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।



ফেসবুক কর্নার