June 26, 2026, 12:04 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ

আফাজ উদ্দিন, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।
সোমবার (১৮ মে) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য অংশ নেন।
অভিযানকালে জাফলং এলাকার বিভিন্ন স্থান থেকে মোট ৬ হাজার ৯ শত ২৭ ঘনফুট পাথর জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধভাবে উত্তোলন ও মজুদকৃত পাথরের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান বলেন, জব্দ করা পাথর নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে অর্থ জমা দেওয়া হবে। বর্তমানে জব্দকৃত পাথর স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
স্থানীয়রা অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার