
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সদর টেংরাখোলা বাজারে ডাচ-বাংলা ব্যাংক পিএলসির নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ-বাংলা ব্যাংকের গোপালগঞ্জ শাখার ম্যানেজার এ এস এম মনিরুল হাসান।
ডাচ-বাংলা ব্যাংকের মুকসুদপুর উপশাখার এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজার মো: শাহিন তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনতা ব্যাংক পিএলসি মুকসুদপুর শাখার ম্যানেজার মো: এনামুল হাসান, ব্র্যাক ব্যাংক পিএলসি মুকসুদপুর সাব-ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুজ্জামান সুমন, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান শামীম।
এ সময় স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এ এস এম মনিরুল হাসান লাল ফিতা কেটে উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বক্তারা বলেন, নতুন এই উপশাখা চালুর ফলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ আধুনিক ব্যাংকিং সেবা সহজে গ্রহণ করতে পারবেন।