June 26, 2026, 10:43 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

লামায় পাহাড় কেটে ইটভাটার প্রস্তুতি, ৬ মাসের কারাদণ্ড বান্দরবান:

রাসেল বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে লোকমান হোসেন নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন এ আদালত পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় প্রায় ১০ একর প্রাকৃতিক পাহাড় কেটে সমতল করা হচ্ছিল। সেখানে অবৈধভাবে একটি নতুন ইটভাটা নির্মাণের প্রস্তুতি চলছিল বলে অভিযোগ উঠে। পাহাড় কাটার ফলে স্থানীয় বনাঞ্চল, জীববৈচিত্র্য ও পাহাড়ি ঝিরির স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে জানান এলাকাবাসী।
এ ঘটনায় পরিবেশ বিপর্যয় ও ভূমিধসের আশঙ্কা প্রকাশ করে স্থানীয়রা সম্প্রতি পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পাহাড় কাটার সত্যতা পায়।
অভিযানকালে পাহাড় কাটার অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত লোকমান হোসেনকে আটক করা হয় এবং পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও অবৈধ পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার