June 26, 2026, 10:42 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

ঘরের চালায় টবে গাঁজা চাষ, মোহনগঞ্জে যুবক আটক

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ঘরের চালার ওপর টবে গাঁজা চাষের অভিযোগে বিশ্বজিৎ চন্দ্র সিংহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঘান সিয়াদার ইউনিয়নের মল্লিকপুর গ্রামে অভিযান চালায় মোহনগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় বিশ্বজিৎ চন্দ্র সিংহের টিনের ঘরের বারান্দার চালার ওপর টবে লাগানো কয়েকটি গাঁজা গাছ দেখতে পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গাছগুলো জব্দ করে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিশেষ যত্নে টবে গাঁজা গাছ চাষ করে আসছিলেন তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ বিশ্বজিৎ চন্দ্র সিংহকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার