June 26, 2026, 10:43 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

রৌমারীতে সমাজসেবা অফিসের নামে ওটিপি প্রতারণা, সতর্ক থাকার আহ্বান

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সরকারি ভাতাভোগীদের টার্গেট করে ওটিপি (OTP) প্রতারণার অভিযোগ উঠেছে। সমাজসেবা অফিসের ভুয়া পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র সাধারণ মানুষের মোবাইল ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ০৯৬৩৮৭৩০৪৯৫ নম্বরসহ বিভিন্ন মোবাইল নম্বর থেকে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের ফোন করে বলা হচ্ছে— “আপনার ফ্যামিলি কার্ড হয়েছে, নিশ্চিত করতে মোবাইলে একটি ওটিপি যাবে, সেটি বলুন।” অনেকেই বিষয়টি বুঝতে না পেরে প্রতারণার শিকার হচ্ছেন।
তবে জন্দিরকান্দা এলাকার ফরিতন বেওয়া ও মির্জাপাড়ার আছমত আলীর মতো কয়েকজন সচেতন ব্যক্তি কোনো তথ্য শেয়ার না করায় প্রতারণা থেকে রক্ষা পেয়েছেন।
এ বিষয়ে রৌমারী উপজেলা সমাজসেবা অফিসার মো. জামাল হোসাইন বলেন, “সমাজসেবা অফিস থেকে কখনো ফোন করে ওটিপি, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য চাওয়া হয় না। কোনো প্রয়োজন হলে সুবিধাভোগীদের সরাসরি অফিসে যোগাযোগ করতে বলা হয়। দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
জানা গেছে, প্রতারকরা প্রথমে নিজেদের সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। পরে ভাতা বন্ধ হয়ে যাবে, নতুন কার্ড হয়েছে বা তথ্য হালনাগাদ করতে হবে— এমন নানা কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের ওটিপি বা গোপন তথ্য সংগ্রহের চেষ্টা করে। তথ্য পেয়ে গেলে মুহূর্তেই অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।
প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অপরিচিত কাউকে মোবাইলে আসা ওটিপি, পিন নম্বর বা ব্যাংক সংক্রান্ত তথ্য না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারণার শিকার হলে দ্রুত স্থানীয় থানা, সমাজসেবা অফিস অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সচেতন মহল বলছে, সাধারণ মানুষের সচেতনতাই পারে এ ধরনের সাইবার প্রতারণা প্রতিরোধ করতে।



ফেসবুক কর্নার