May 20, 2026, 3:31 am
শিরোনাম :
রৌমারীতে সমাজসেবা অফিসের নামে ওটিপি প্রতারণা, সতর্ক থাকার আহ্বান ঘরের চালায় টবে গাঁজা চাষ, মোহনগঞ্জে যুবক আটক দেশে ভূমিকম্প অনুভূত সেতুর অভাবে দড়িটানা নৌকায় ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে নিয়ামতপুর-মান্দার মানুষ প্রবাসীর টাকায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ, সাবেক স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট লামায় পাহাড় কেটে ইটভাটার প্রস্তুতি, ৬ মাসের কারাদণ্ড বান্দরবান: বিজয়নগরে লিচুর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি গোয়াইনঘাট সীমান্তে বিএসএফের গুলির জবাবে বিজিবির পাল্টা ফায়ার মুকসুদপুরে ডাচ-বাংলা ব্যাংকের উপশাখার উদ্বোধন জাঁকজমক আয়োজনে বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া শাখার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজয়নগরে লিচুর বাম্পার ফলনে চাষিদের মুখে হাসি

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিভিন্ন বাগানে গাছে গাছে ঝুলছে সুস্বাদু ও রসালো লিচু। অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের নিয়মিত পরামর্শে এ বছর উৎপাদন নিয়ে বেশ আশাবাদী স্থানীয় চাষিরা।
উপজেলার পাহাড়পুর, বিষ্ণুপুর, পত্তন ও সিংগারবিল ইউনিয়নে মোট ৬৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৭৮০ মেট্রিক টন লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, এর সম্ভাব্য বাজারমূল্য প্রায় ২৩ কোটি টাকা।
এ অঞ্চলে উৎপাদিত জনপ্রিয় লিচুর জাতের মধ্যে রয়েছে মুম্বাই, পাটনাই, চায়না-২ ও চায়না-৩। স্বাদ ও গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করা হচ্ছে এসব লিচু।
স্থানীয় কৃষকরা জানান, প্রায় দেড় যুগ আগে বিজয়নগরে বাণিজ্যিকভাবে লিচুর চাষ শুরু হয়। শুরুতে বাড়ির আঙিনায় সীমিত পরিসরে চাষ হলেও পরবর্তীতে অধিক লাভজনক হওয়ায় অনেক কৃষক লিচু চাষে আগ্রহী হয়ে ওঠেন। বর্তমানে রাস্তার পাশ, বাড়ির আঙিনা ও বিস্তীর্ণ মাঠজুড়ে গড়ে উঠেছে লিচুর বাগান।
লিচু চাষি আব্দুল করিম জানান, “গত বছরের তুলনায় এবার গাছে অনেক বেশি ফল এসেছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবং বাজারদর ভালো পাওয়া গেলে লাভবান হওয়া যাবে।”
বিজয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জিয়াউল ইসলাম বলেন, “আধুনিক পদ্ধতিতে পরিচর্যা, সময়মতো কীটনাশক প্রয়োগ ও অনুকূল আবহাওয়ার কারণে এ বছর লিচুর উৎপাদন ভালো হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”
লিচুর বাম্পার ফলনে উপজেলার কৃষকদের মাঝে আনন্দের আমেজ বিরাজ করছে। স্থানীয় অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার