May 20, 2026, 10:46 pm
শিরোনাম :
ইবি বাস ও করিমনের সংঘর্ষে নিহত ১, তদন্ত কমিটি গঠন বান্দররানে পুষ্টি বাগান প্রকল্পের ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জিরো টলারেন্স নীতির ঘোষণা মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত রেহেনা পারভিন রিয়া লামায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তিস্তা টোল প্লাজায় কুবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৯ পরকীয়ার জেরে সৌদি প্রবাসী হত্যাকাণ্ড: প্রেমিকাসহ গ্রেপ্তার ৩, জানালো ডিএমপি আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ নজরুল: ‘তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ’ একের পর এক ধর্ষণ-হত্যা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ

মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত রেহেনা পারভিন রিয়া

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১২৩ নং মোরেলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন রিয়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, শিক্ষাক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
তার এ অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দের পরিবেশ বিরাজ করছে। অনেকে তাকে অভিনন্দন জানিয়ে বলেন, তার নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
প্রধান শিক্ষিকা রেহেনা পারভিন রিয়া বলেন, “এই অর্জন শুধু আমার একার নয়, এটি আমার বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার মান উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”



ফেসবুক কর্নার