June 24, 2026, 11:08 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ নজরুল: ‘তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ’

মোঃ ইসমাইল হোসেন

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, বরং তারা আগেও সক্রিয় ছিল। তবে এখন ফিরে এসেছে তাদের “দম্ভ, মিথ্যাচার ও মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস”।
বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।”
এর আগে মঙ্গলবার (১৯ মে) অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে আওয়ামী লীগের “ফিরে আসা” প্রসঙ্গে নানা মন্তব্য করেন। তিনি দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ঘটনার মধ্য দিয়েই আওয়ামী লীগ পুনরায় শক্তি অর্জন করেছে।
মাহফুজ আলম তার পোস্টে বলেন, ২০২৪–এর রাজনৈতিক পরিবর্তনকে ১৯৭১–এর চেতনার বিরুদ্ধে দাঁড় করানো, উগ্রবাদ ও মব সংস্কৃতির উত্থান, সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় নীরবতা, রাজনৈতিক সংস্কারের স্থবিরতা এবং প্রশাসনিক সিদ্ধান্তে পক্ষপাতিত্ব—এসব কারণে আওয়ামী লীগের পুনরুত্থানের পরিবেশ তৈরি হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু অংশ, বিভিন্ন রাজনৈতিক শক্তি এবং প্রশাসনিক কাঠামোর ভেতরে থাকা স্বার্থান্বেষী গোষ্ঠী পরিস্থিতিকে জটিল করেছে। তার ভাষায়, “লীগ রাজনৈতিক দলের আগে একটা ধর্মতত্ত্ব”, যা সমাজের নানা স্তরে এখনও প্রভাব বিস্তার করে আছে।
রাজনৈতিক অঙ্গনে মাহফুজ আলমের ওই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে তার জবাবে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক মেরুকরণ, নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র মতবিরোধের প্রেক্ষাপটে এসব বক্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।



ফেসবুক কর্নার