May 20, 2026, 10:37 pm
শিরোনাম :
ইবি বাস ও করিমনের সংঘর্ষে নিহত ১, তদন্ত কমিটি গঠন বান্দররানে পুষ্টি বাগান প্রকল্পের ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জিরো টলারেন্স নীতির ঘোষণা মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত রেহেনা পারভিন রিয়া লামায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তিস্তা টোল প্লাজায় কুবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৯ পরকীয়ার জেরে সৌদি প্রবাসী হত্যাকাণ্ড: প্রেমিকাসহ গ্রেপ্তার ৩, জানালো ডিএমপি আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ নজরুল: ‘তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ’ একের পর এক ধর্ষণ-হত্যা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ

ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জিরো টলারেন্স নীতির ঘোষণা

রুহুল আমিন গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতির ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বুধবার (২০ মে ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল-মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চোরাচালান প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপত্তা জোরদারের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। ঈদকে সামনে রেখে গরু চুরি প্রতিরোধে বিশেষ নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া পৌর শহরসহ বিভিন্ন হাট-বাজারে যানজট নিরসন, রাতের পুলিশি টহল বৃদ্ধি এবং কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় থানা পুলিশের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাপনী বক্তব্যে জনপ্রতিনিধি, প্রশাসন ও সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার আহ্বান জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।



ফেসবুক কর্নার