June 26, 2026, 9:03 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

বান্দররানে পুষ্টি বাগান প্রকল্পের ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন

রালেস বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

“অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)” এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

লামা উপজেলা কৃষি অফিসের ট্রেনিং রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মাসুদ রানা।

অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের সবজি বীজ, ফলের চারা এবং বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাসুদ রানা বলেন, অনাবাদী জমি কাজে লাগিয়ে পারিবারিক পুষ্টি বাগান গড়ে তোলার মাধ্যমে প্রতিটি পরিবার নিজেদের সবজির চাহিদা পূরণ করতে পারে। এতে পারিবারিক পুষ্টির ঘাটতি দূর হওয়ার পাশাপাশি বাড়তি সবজি বিক্রি করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতে পারবেন।

তিনি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে পুষ্টি বাগান কার্যক্রম সফল করার জন্য প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে কৃষকদের আধুনিক চাষাবাদ, বাগান ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ প্রশিক্ষণে মোট ৩০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। দুই দিনের এই কর্মসূচিতে বাড়ির আঙিনা ও পতিত জমিতে বছরব্যাপী পুষ্টি বাগান স্থাপন, বৈজ্ঞানিক পদ্ধতিতে সবজি চাষ এবং পরিবেশবান্ধব রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।



ফেসবুক কর্নার