June 26, 2026, 9:04 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

তিস্তা টোল প্লাজায় কুবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৯

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

দিনাজপুরে শিক্ষা সফর শেষে ফেরার পথে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী একটি বাসকে ঘিরে লালমনিরহাটের তিস্তা ব্রিজ টোল প্লাজায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ৯ জন শিক্ষক-শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার রাত আনুমানিক ৮টার দিকে তিস্তা ব্রিজসংলগ্ন টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টোল আদায়কে কেন্দ্র করে বাসচালক ও টোল প্লাজার দায়িত্বরত কর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অভিযোগ রয়েছে, এ সময় দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য ও টোল প্লাজার কিছু কর্মচারী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
একপর্যায়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে অন্তত ৯ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এ বিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও টোল প্লাজার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ নিরপেক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো



ফেসবুক কর্নার