May 20, 2026, 10:47 pm
শিরোনাম :
ইবি বাস ও করিমনের সংঘর্ষে নিহত ১, তদন্ত কমিটি গঠন বান্দররানে পুষ্টি বাগান প্রকল্পের ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সম্পন্ন ময়মনসিংহে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, জিরো টলারেন্স নীতির ঘোষণা মোরেলগঞ্জে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত রেহেনা পারভিন রিয়া লামায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত ধামরাইয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত তিস্তা টোল প্লাজায় কুবি শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ, আহত ৯ পরকীয়ার জেরে সৌদি প্রবাসী হত্যাকাণ্ড: প্রেমিকাসহ গ্রেপ্তার ৩, জানালো ডিএমপি আওয়ামী লীগ প্রসঙ্গে আসিফ নজরুল: ‘তারা ছিলই, ফিরেছে তাদের দম্ভ’ একের পর এক ধর্ষণ-হত্যা: বিচারহীনতায় বাড়ছে উদ্বেগ

ইবি বাস ও করিমনের সংঘর্ষে নিহত ১, তদন্ত কমিটি গঠন

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) “মুক্ত বাংলা” নামের বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যান (করিমন) সংঘর্ষে চালক নিহত হয়েছেন। নিহত ইমরান (২৪) ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার রানীনগর গ্রামের মহিউদ্দিনের ছেলে বলে জানা গেছে।

বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ সংলগ্ন বড়দাহ দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, নির্ধারিত সিডিউল অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের “মুক্ত বাংলা” বাসটি ফেরার পথে একটি করিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করিমনের চালক গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ বলেন, আহত হওয়ার পর চালকের চিকিৎসার সব ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে মৃত্যুর পর ক্ষতিপূরণ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি জানান, নিহত ব্যক্তি পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান জানান, ঘটনার কারণ ও প্রেক্ষাপট তদন্তে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।




ফেসবুক কর্নার