May 21, 2026, 3:37 pm
শিরোনাম :
কচ্ছপিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক প্রতারণা মামলায় নিলয় পারভেজ গ্রেপ্তার, পুলিশের হেফাজতে তদন্ত চলছে ময়মনসিংহ নগরীতে ২২ বোতল বিদেশি মদসহ যুবক আটক ময়মনসিংহে গলাকাটা যুবকের লাশ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য সরাইলে সেপটিক ট্যাংকে নেমে ৪ তরুণের মর্মান্তিক মৃত্যু বিষাক্ত গ্যাসে প্রাণ গেল চার কিশোর-তরুণের, শোকে স্তব্ধ পুরো এলাকা বাংলাদেশের পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ নতুন জলছাপ, নতুন বার্তা ও নতুন পরিচয়ে আসছে ই-পাসপোর্ট ক্ষমতা ও প্রটোকল ভুলে বিশেষ শিশু জিয়াদের পাশে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক তিতাস নদীতে ভেসে ওঠা যুবকের পরিচয় শনাক্ত, ছিনতাইচেষ্টার ঘটনায় মৃত্যু দাবি পুলিশের একটি নৈতিক সংকটে জাতি: প্রতিদিনের দুর্নীতি থেকে বর্বর সহিংসতার পথে

ঝিনাইদহে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক

সুরুজ বাঙ্গালী

ঝিনাইদহ শহরের তারেক মোড়ে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান পরিচয়ে প্রতারণার অভিযোগে মাহমুদুল হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে চাকরি, সদস্যপদ, মামলা পরিচালনা ও নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে মাহমুদুল হাসানের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তিনি নিজেকে একটি প্রভাবশালী মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ শহরের ব্যস্ততম তারেক মোড়ে তাকে দেখতে পেয়ে কয়েকজন ভুক্তভোগী ঘিরে ফেলেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগীদের অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে কারও কাছ থেকে ৫০ হাজার টাকা, আবার কারও কাছ থেকে এক লাখ টাকারও বেশি নেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে ভুয়া আইডি কার্ড ও কাগজপত্র সরবরাহের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

একাধিক ভুক্তভোগী জানান, মানবাধিকার সংস্থার নাম ব্যবহার করায় তারা সহজেই বিশ্বাস করেছিলেন। পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চাইলে নানা ধরনের ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেন তারা।

ঘটনার পর তারেক মোড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ঝিনাইদহ সদর থানার একটি সূত্র জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, বিভিন্ন নামধারী সংগঠনের পরিচয়ে প্রতারণার ঘটনা দিন দিন বাড়ছে। সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার