June 26, 2026, 9:03 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

ময়মনসিংহ নগরীতে ২২ বোতল বিদেশি মদসহ যুবক আটক

রাব্বি স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহ নগরীতে মাদকবিরোধী অভিযানে ২২ বোতল বিদেশি মদসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ১০টা ১০ মিনিটের দিকে নগরীর পাটগুদাম ব্রিজের পূর্ব পাশের সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. তরিকুল ইসলাম (৩০)। তিনি জালাল শরীফের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে তার কাছ থেকে ২২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, নগরীতে মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগ জরুরি।



ফেসবুক কর্নার