June 26, 2026, 9:02 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

কচ্ছপিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

হামিদুল হক মার্সাল, রামু (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে একজন কচ্ছপিয়া ইউনিয়নের হাজির পাড়া এলাকার বাসিন্দা এবং অপরজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
ডিবি পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মাদক চোরাচালান চক্র সক্রিয় ছিল—গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং ইয়াবা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।



ফেসবুক কর্নার