June 4, 2026, 5:24 am
শিরোনাম :
জমি বিরোধে হামলা ও হত্যার হুমকির অভিযোগ, শ্রীবরদীতে মানববন্ধনে বিচার দাবি ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা

বান্দরবানে পাঁচ বছরের ত্রিপুরা শিশু ধর্ষন 

ওমর ফারুক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচিতে বিজয় বড়ুয়া (১৫) নামে এক কিশোরের বিরুদ্ধে পাঁচ বছরের এক ত্রিপুরা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ধর্ষকের বিচার দাবি চেয়ে থানায় ঘেরাও করেছে স্থানীয়রা।
রবিবার (২৪ মে) সকালে থানচি সদরের নতুন পাড়ায় এলাকায় এই ঘটনাটি হয়। বিজয় বড়ুয়া উক্ত নতুন পাড়ার বাসিন্দা । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে বিজিবি।
অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে— এমন কঠোর বার্তা দিয়েছে বিজিবি।
বলিপাড়া জোন জানিয়েছে, বিজিবি কখনো কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না; বরং সেনা ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয়ে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে।
এই সময় বিজিবি আরো জানান,গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সত্য তথ্য জানুন। অপরাধীর বিচার হবেই।
বান্দরবানের
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাতে ত্রিপুরা শিশুকে খাবার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। সকালে তার মা-বাবাকে বিষয়টি জানালে মুহুর্তে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনাটি পর বিজয় বড়ুয়া নামে এক যুবককে থানায় হস্তান্তর করে স্থানীয়রা। পরে বিষয়টি ছাত্রসমাজের মাঝে ছড়িয়ে গেলে ধর্ষকের বিচার থানায় ঘেরাও করে। এসময় পুলিশ ও বিজিবি সাথে স্থানীয়দের মাঝে এক প্রকার উত্তপ্ত সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, স্থানীয় বড়ুয়া ছেলে কর্তৃক একই এলাকার ত্রিপুরা সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে ধর্ষণের খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। প্রকৃত ঘটনা উৎঘাটন শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।



ফেসবুক কর্নার