May 27, 2026, 6:07 pm
শিরোনাম :
সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি: কথিত ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন শুভ- মিমের রসায়নে মুগ্ধতা, আলোচনায় ‘দিলাম তোমায় কথা বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায় যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা, রোম্যান্সে শুভশ্রী ও ইধিকা ঢাকায় কোথায় কখন ঈদ জামাত সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ কুড়িগ্রামের চরে ঈদের আনন্দ ফিকে, অনেক ঘরে মিলবে না এক কেজি মাংসও অসহায় মানুষের সহায়তায় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে : অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ক্যাডাররা জড়িত বলে মন্তব্য করেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিকভাবে অশালীন বক্তব্য দিয়ে চলেছেন এবং দেশের রাজনীতির জন্য কলঙ্ক।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহের কালীগঞ্জে নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে তিনি “অমানুষের মতো আজেবাজে কথা” বলছেন। ঝিনাইদহ সফরকালে তিনি অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন,
“তার ওপরে ছাত্রদলের কেউ হামলা করেনি। নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া ছাড়া উপায় নেই। দেশের যেখানে যাবে, তাকে আরও হেনস্তার শিকার হতে হবে। বিএনপি নয়, সাধারণ জনগণ নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো বেয়াদবদের শায়েস্তা করবে।”

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জামায়াত কখনো দেশের ক্ষমতায় আসতে পারবে না এবং তারা স্বাধীনতাবিরোধী শক্তি হিসেবে কাজ করেছে।

তার ভাষ্য,
“জামায়াত সব সময় অগণতান্ত্রিক ও স্বৈরাচার সরকারের দোসর হিসেবে কাজ করেছে। আজ তারা বিএনপি সরকারকে পতনের ভয় দেখায়। জামায়াত-এনসিপি মিলে ষড়যন্ত্র শুরু করেছে। এই অপশক্তিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না।”

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার