May 27, 2026, 6:44 pm
শিরোনাম :
আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঝিনাইদহে শিশু সিয়ামের ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ জুরাছড়িতে কালবৈশাখী ঝড়ে দিনমজুরের ঘর বিধ্বস্ত, খোলা আকাশের নিচে পরিবার নিয়ে যুবক সাতক্ষীরা সীমান্তে উত্তেজনা বৃদ্ধি: কথিত ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করেছিল জামায়াত-শিবিরের ক্যাডাররা: রাশেদ খাঁন শুভ- মিমের রসায়নে মুগ্ধতা, আলোচনায় ‘দিলাম তোমায় কথা বায়তুল মোকাররমে ঈদের পাঁচ জামাত, প্রথমটি সকাল ৭টায় যাত্রী কল্যাণ সমিতি ঈদযাত্রায় ২৬ রুটে ৫ কোটি ৬২ লাখ টাকা বাড়তি আদায় ছাব্বিশের পুজোয় দেবের ডাবল ধামাকা, রোম্যান্সে শুভশ্রী ও ইধিকা ঢাকায় কোথায় কখন ঈদ জামাত

ঝিনাইদহে শিশু সিয়ামের ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে ফিরিয়ে দিল পুলিশ

সুরুজ বাঙালী
???????

ঝিনাইদহ-এর পাগলা কানাই এলাকার শিশু সিয়ামের ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। বুধবার বিকেলে সিয়ামের বাড়িতে গিয়ে উদ্ধার হওয়া ইজিবাইকের চাবি তার পরিবারের হাতে তুলে দেন মোহাম্মদ মাহফুজ আবজাল

জানা যায়, গত শনিবার (২২ মে) কালিগঞ্জ উপজেলা-র জনতা মোড়ে ঠান্ডা পানি খাওয়ানোর কথা বলে প্রতারক চক্র ১২ বছর বয়সী সিয়ামের একমাত্র আয়ের উৎস ইজিবাইকটি ছিনতাই করে নিয়ে যায়।

সিয়ামের বাবা স্ট্রোক করে প্যারালাইসড হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অক্ষম হয়ে পড়ায় অল্প বয়সেই সংসারের দায়িত্ব নিতে বাধ্য হয় শিশু সিয়াম।

পরে পুলিশ অভিযান চালিয়ে যশোরের চৌগাছা এলাকা থেকে ইজিবাইকটি উদ্ধার করে।

ইজিবাইক হস্তান্তরের পাশাপাশি পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে অসহায় পরিবারটির হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন সভানেত্রী মুশফিকা মাহফুজ

এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জালাল হোসেন

পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ আবজাল বলেন, সিয়ামের বাবার চিকিৎসার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, পরিবারটির জন্য স্থায়ীভাবে বিকল্প কোনো সহায়তার ব্যবস্থা করা যায় কিনা সেটিও বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি সিয়াম যাতে এই বয়সে ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক বা অটোরিকশা চালাতে না হয়, সে বিষয়ে পরিবারকে পরামর্শ দেন তিনি।

উদ্ধার হওয়া ইজিবাইকটি কোনো বিশ্বস্ত চালকের কাছে দৈনিক ভিত্তিতে ভাড়া দেওয়ারও অনুরোধ জানান পুলিশ সুপার।

উল্লেখ্য, তিন মাস আগে বাবার স্ট্রোক করার পর সংসারের দায়িত্ব কাঁধে তুলে নেয় সিয়াম। পরে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পুলিশের দ্রুত ও মানবিক পদক্ষেপে সিয়ামের পরিবার ও স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



ফেসবুক কর্নার