June 26, 2026, 1:46 am
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার ২৫ গ্রামে ঈদ উদযাপন

আবু জাফর সাতক্ষীরা

সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার অন্তত ২৫ গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছেন। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার ভাদড়া বাউকোলা গ্রামের একটি মসজিদে আহলে হাদিসের একাংশের উদ্যোগে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মাহবুবুর রহমান। একই সময়ে ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, মিরগিডাঙ্গাসহ আশপাশের বিভিন্ন গ্রামের মুসল্লিরা ঈদের নামাজে অংশ নেন। ঈদের জামাতে পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।
স্থানীয় মুসল্লিরা জানান, তারা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদির সঙ্গে মিল রেখে নির্ধারিত দিনে ঈদ উদযাপন করা হয়েছে।
ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন। পরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন এলাকার মানুষ। এলাকায় ঈদের আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।



ফেসবুক কর্নার