May 28, 2026, 3:36 pm
শিরোনাম :
কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩৫ বিশ্বকাপ শুরুর আগে দুশ্চিন্তায় ব্রাজিল, চোটে নেইমার একদিনেই কোরবানির গরুর প্রেমে পড়ে যাই: পরীমনি কেনিয়ার আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ ছাত্রী ‘ডন ৩’ বিতর্কে মুখ খুললেন রাখি সাওয়ান্ত ঈদে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেল ৯ নতুন সিনেমা সেনানিবাসে ঈদের প্রীতিভোজে প্রধানমন্ত্রী “আমরা দেশকে একটি সুন্দর জায়গায় দেখতে চাই” হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৮৭৭ রোজার ঈদ নানাবাড়িতে, কোরবানির ঈদ দাদাবাড়িতে কাটতো: Azmeri Haque Badhon সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত পবিত্র ঈদুল আজহা

নাসীরুদ্দীন পাটওয়ারীকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া দরকার : রাশেদ খান

অভয়নগর প্রতিবেদক

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘আমার মনে হয় নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে ভ্যাকসিন দেওয়া দরকার। ভ্যাকসিন না দিলে তিনি সুস্থ হবেন না।’ বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক অঙ্গনে অশালীন ভাষার চর্চা বাড়াচ্ছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে কড়া ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন।

রাশেদ খান বলেন, ‘তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন, গালাগাল শিখাচ্ছেন- তাকে কি মানুষের সন্তান বলা যায়? আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আমি তাকে বলতে চাই, আবার ঝিনাইদহে আসেন, আমি আপনাকে প্রটেকশন দেব।’

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত অশালীন বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। যদিও তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন তিনি



ফেসবুক কর্নার