June 2, 2026, 4:47 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

‘বিশ্ব দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (১ জুন) সকালে নোয়াখালীর মাইজদীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ভেটেরিনারি কর্মকর্তা ডা. কুমুদ রঞ্জন মিত্র, জেলা ট্রেনিং অফিসার ডা. সুমন ভৌমিক এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাসলিমা ফেরদৌসী উপস্থিত ছিলেন।
এছাড়া জেলার বেগমগঞ্জ, সুবর্ণচর, কবিরহাটসহ বিভিন্ন উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, নারী-পুরুষ খামারি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে দুধের উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ দুগ্ধজাত খাদ্যের সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ মানবসম্পদ গঠনে দুধের ভূমিকা অপরিসীম।
বক্তারা আরও বলেন, দুধ শুধু একটি খাদ্য নয়; এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান এবং নারীর ক্ষমতায়নের অন্যতম চালিকাশক্তি। বিশেষ করে নারী খামারিদের অংশগ্রহণ দেশের দুগ্ধ খাতকে আরও সমৃদ্ধ করছে এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অনুষ্ঠানে দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। দিবসটির কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দেশের দুগ্ধ খাতের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



ফেসবুক কর্নার