June 2, 2026, 4:47 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

অভয়নগর প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ণ প্রকল্পে নবনির্মিত ভোগডোমা আশ্রয়ণ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম।
রোববার (৩১ মে) বেলা ১১টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং এর সার্বিক অবকাঠামো ও শিক্ষাবান্ধব পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম এবং পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা জানান, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের শিক্ষার্থীসহ আশপাশের এলাকার শত শত ছেলে-মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে নিকটবর্তী কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় শিক্ষার্থীদের দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত করতে হতো। এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়ার ঝুঁকিতে ছিল।
এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ মোঃ মনজুরুল ইসলাম বলেন, “আশ্রয়ণ প্রকল্পের মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি শিক্ষার সুযোগ সম্প্রসারণ করাও সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্য। নতুন এই বিদ্যালয় চালু হলে এলাকার শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষার সুযোগ পাবে এবং শিক্ষার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।”
স্থানীয়রা বিদ্যালয় নির্মাণের উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানান। তাদের মতে, বিদ্যালয়টি চালু হলে আশ্রয়ণ প্রকল্পের পরিবারগুলোর সন্তানদের শিক্ষাজীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
নবনির্মিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে বিদ্যালয়টি ভোগডোমা আশ্রয়ণ এলাকার সামাজিক ও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার