June 2, 2026, 4:41 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির

অভয়নগর প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওরে মাদক ও ইভটিজিংবিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এস এ জিন্নাহ কবির মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, “মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক ব্যবসায়ী বা ইভটিজার যে দলেরই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “আমাদের রাষ্ট্রনায়ক ও প্রধান নেতা তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশকে মাদক ও অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে কাজী মোস্তাক হোসেন দিপু বলেন, “যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যুবদল সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবে।”

সভায় ঘিওর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।

বক্তারা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত মাদক ও ইভটিজিংবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।



ফেসবুক কর্নার