June 2, 2026, 4:42 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ

সেলিম ব্যুরো প্রধান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ, বিয়ার ও গাঁজা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ সিংগারবিল বিওপির টহল দল ১ জুন দিবাগত রাত ও পরদিন ভোরে উপজেলার নলগড়িয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে রাত আনুমানিক ১টা ২০ মিনিটে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল বিদেশি মদ ও ২২ বোতল বিয়ার জব্দ করা হয়।

এরপর ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে একই এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৩৬ কেজি গাঁজা উদ্ধার করে বিজিবি।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মাদকগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখার কার্যক্রম চলমান রয়েছে।

এ বিষয়ে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি জানান, বিজয়নগর, আখাউড়া ও মাধবপুর সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার