June 2, 2026, 4:44 pm
শিরোনাম :
ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা সড়কে ধান শুকানো: কৃষকের প্রয়োজন নাকি জননিরাপত্তার হুমকি?

খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন সাচিবুনিয়া এলাকার স্কুলভিটা থেকে মো. রাশেদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ নগরীর জিরোপয়েন্ট কৃষ্ণনগর এলাকার আনিসুর কাজীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগর এলাকায় বাড়ির পাশের একটি দোকানের সামনে থেকে কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে রাশেদকে নিয়ে যায়। পরে সাচিবুনিয়া এলাকার স্কুলভিটায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। নিহত রাশেদের ওপর এর আগেও একাধিকবার হামলার চেষ্টা হয়েছিল বলেও তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার