June 3, 2026, 10:58 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

দীপেন দেওয়ানের পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি প্রতিনিধি:

দীপেন দেওয়ানের মন্ত্রিত্ব পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটি শহরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় শহরের কলেজ গেইট (মোটেল জর্জ) এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মারী স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা তাঁতী দলের নেতা শফিকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা দীপেন দেওয়ানের পদত্যাগে হতাশা প্রকাশ করে তাকে পুনরায় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক নেতা বাচ্চু মিয়া, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মো. কামাল, ছাত্রদল নেতা আব্দুল শাকুর জাবেদ, শ্যামল ত্রিপুরা ও মুন্না তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনস্বার্থে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তাই তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে।
কর্মসূচি চলাকালে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার