June 24, 2026, 11:10 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

সুরুজ বাঙালি রিপোর্টার ঝিনাইদা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ, ভুক্তভোগীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আটক দুই নেতার মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে এনসিপির ঝিনাইদহ জেলা শাখা। মানববন্ধনে দলটির নেতাকর্মী, সমর্থক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, গত ২২ মে কোনো ধরনের উসকানি ছাড়াই এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। কিন্তু হামলার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পরবর্তীতে মামলা দায়ের করা হয়েছে, যা তারা হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তারা অয়ন ও আশিক নামে দুই নেতার গ্রেপ্তারেরও প্রতিবাদ জানান এবং তাদের অবিলম্বে মুক্তির দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার আহ্বায়ক সাইদুর রহমান, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সাকিব মোহাম্মদ আল হাসান ও নাসির আল সাদ, ছাত্রনেত্রী মাসুমা আক্তারসহ জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে তারেক রেজা বলেন, জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী কোনো কর্মকাণ্ড দেশের মানুষ মেনে নেবে না। তিনি অভিযোগ করেন, হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ ভুক্তভোগীদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, আটক নেতাদের দ্রুত মুক্তি এবং দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা হলে এনসিপি বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন।



ফেসবুক কর্নার