June 3, 2026, 10:58 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা হলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে: ইশরাক

নুশরাত রুমু, প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ীতে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্ব, স্বাধীনতা ও জাতীয় পরিচয়ের মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ন করার কোনো অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।
বুধবার (৩ জুন) দুপুরে সোনাইমুড়ী উপজেলার নন্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধকে আমরা হৃদয়ে ধারণ করি। কোনো ব্যক্তি বা রাজনৈতিক শক্তি যদি মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অসম্মান করার চেষ্টা করে, দেশের মানুষ তার উপযুক্ত জবাব দেবে। মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অর্জনকে খাটো করার সুযোগ কাউকে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা অর্জনের পেছনে মুক্তিযোদ্ধাদের অবদান চিরস্মরণীয়। তাদের আত্মত্যাগের কারণেই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে স্থান করে নিয়েছে।
মুক্তিযুদ্ধের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশে নানা রাজনৈতিক আন্দোলন ও সংগ্রাম হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস, চেতনা ও অর্জনকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, “যারা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন চালিয়েছিল, তাদের কর্মকাণ্ড ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় পরিচয়ের ভিত্তি হচ্ছে মহান মুক্তিযুদ্ধ।”
সভায় তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়েও কথা বলেন এবং জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার