June 4, 2026, 4:34 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপালে একটি হত্যা মামলায় রাজনৈতিক নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্তির প্রতিবাদ এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রামপাল পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রামপাল থানা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, যুগ্ম আহ্বায়ক শেখ আরিফুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল এবং সাবেক থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, নিহত এখলাস গাজী হত্যা মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দোষ ব্যক্তিদের আসামি করা হয়েছে। তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
সমাবেশে বক্তারা দাবি করেন, যুবদলের সদস্য সচিব আলমগীর কবির বাচ্চু এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী ওজিয়ার রহমানকে পরিকল্পিতভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা এ বিষয়ে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান।
বক্তারা বলেন, “আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, তবে বিচারের নামে কোনো নির্দোষ মানুষকে হয়রানি করা উচিত নয়। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
সমাবেশ শেষে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের শাস্তি এবং নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহারের দাবি জানানো হয়।
এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার