June 10, 2026, 8:04 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

ভুয়া সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় চাঞ্চল্য

আবু রাইহান

সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় এলাকায় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিহাবুজ্জামান সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়াল (পশ্চিমপাড়া) গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি নিজেকে বিভিন্ন সময় সাংবাদিক, মানবাধিকার কর্মী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পরিচয়ে পরিচিত করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। সরকারি ঘর পাইয়ে দেওয়া, চাকরির ব্যবস্থা করে দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাসে বহু মানুষের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা যায়, তিনি নিজেকে আশাশুনি প্রেস ক্লাবের সদস্য পরিচয় দিতেন। তবে এ বিষয়ে আশাশুনি প্রেস ক্লাবের ক্যাশিয়ার মোস্তাফিজুর রহমান জানান, “আমাদের প্রেস ক্লাবে এই নামে কোনো সদস্য নেই। প্রেস ক্লাবের নাম ব্যবহার করে কেউ পরিচয় দিলে তার দায়ভার প্রেস ক্লাব নেবে না।”
ভুক্তভোগীদের অভিযোগ, সাতক্ষীরার পাশাপাশি খুলনা জেলার কয়রা উপজেলাতেও তার কর্মকাণ্ড বিস্তৃত রয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণের পর অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়নি।
এদিকে এক সংবাদকর্মীও তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। অভিযোগ অনুযায়ী, প্রেস কাউন্সিলের সদস্যপদ ও পরিচয়পত্র পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে।
স্থানীয় সচেতন মহল ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে সাধারণ মানুষ এ ধরনের প্রতারণার শিকার না হন।
এ বিষয়ে অভিযুক্ত শিহাবুজ্জামানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগগুলো খতিয়ে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার