June 10, 2026, 8:02 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের

অতনু বিশ্বাস

নিরাপদ ও রাসায়নিকমুক্ত ফল উৎপাদনের মাধ্যমে ঝিনাইদহকে দেশের অন্যতম অনুকরণীয় জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন। “নিরাপদ ফল, সুস্থ প্রজন্ম” স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন ফলের বাজারে নিয়মিত তদারকি ও জনসচেতনতা কার্যক্রম জোরদার করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দেশের ড্রাগন ফলের উল্লেখযোগ্য অংশ ঝিনাইদহে উৎপাদিত হয়। পাশাপাশি কলাসহ বিভিন্ন ফল উৎপাদনেও জেলার রয়েছে সুনাম। প্রতি বছর জেলার প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে বিপুল পরিমাণ ফল উৎপাদিত হয়।
ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। এর অংশ হিসেবে গত ৯ জুন মহেশপুর উপজেলার গৌরিনাথপুর বাজার ও কোটচাঁদপুর পৌর আম বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।
পরিদর্শনকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ফলচাষী, আড়তদার, ব্যবসায়ী ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফলের গুণগত মান বজায় রাখা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত চাষী ও ব্যবসায়ীরা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিরাপদ ও মানসম্মত ফল উৎপাদন এবং বাজারজাতকরণে সহযোগিতার আশ্বাস দেন।
জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করা আমাদের সবার যৌথ দায়িত্ব। ঝিনাইদহকে শুধু ফল উৎপাদনের জন্য নয়, নিরাপদ ফলের জন্যও দেশের একটি অনুকরণীয় জেলায় পরিণত করতে হবে।”
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার মনিটরিং, জনসচেতনতামূলক কার্যক্রম ও আইনগত তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।



ফেসবুক কর্নার