June 10, 2026, 9:14 pm
শিরোনাম :
বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২ চার জেলার সীমান্তঘেরা পদ্মার চরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১ নিরাপদ ফল উৎপাদনে ঝিনাইদহকে মডেল জেলা গড়ার প্রত্যয় জেলা প্রশাসকের ঢাকা-সিলেট ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেল, নিহত ২ ব্রজলাল কলেজে পরিবেশ সচেতনতায় র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা দিনাজপুরে পার্টনার কংগ্রেস: পুষ্টি ও কৃষিভিত্তিক উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান ধূমপানমুক্ত সমাজ গঠনে বান্দরবানে সেমিনার ও শিক্ষার্থী সমাবেশ শিক্ষক সংকটে জবির আইইআর, সেশনজটে অনিশ্চয়তায় শতাধিক শিক্ষার্থীর ভবিষ্যৎ

বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান

মেহেদী হাসান আকন স্টাফ রিপোর্টার

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা এলাকায় গুরুত্বপূর্ণ বেড়িবাঁধ কাটার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার (১০ জুন) সকালে কার্তিকপাশা বুদ্ধিজীবী মার্কেট সংলগ্ন বেড়িবাঁধের ওপর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কার্তিকপাশা গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্মিত এ বেড়িবাঁধটি এলাকার হাজারো মানুষের জীবন, সম্পদ ও কৃষিজমি রক্ষার অন্যতম ভরসা। অতীতে ঘূর্ণিঝড় সিডরের সময় ভয়াবহ ক্ষয়ক্ষতির কথা স্মরণ করে তারা বলেন, এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতেই বাঁধটি নির্মাণ করা হয়েছিল।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল বাঁধ কাটার চেষ্টা চালাচ্ছে, যা বাস্তবায়িত হলে পুরো এলাকা আবারও বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে পড়বে। তারা বলেন, পানি নিষ্কাশনের জন্য মূল বেড়িবাঁধ কাটার প্রয়োজন নেই। বরং বিকল্প খাল, স্লুইসগেট ও অভ্যন্তরীণ জলপ্রবাহের পথ সংস্কার করলেই সমস্যার সমাধান সম্ভব।
মানববন্ধনে বক্তারা দ্রুত বিকল্প খাল ও স্লুইসগেট সংস্কারের উদ্যোগ গ্রহণ এবং বেড়িবাঁধের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে এলাকার মানুষের জীবন-জীবিকা রক্ষায় বাঁধ কাটার যেকোনো উদ্যোগ বন্ধের দাবি জানান তারা।
২নং লেবুখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার শিকদার, ইউপি সদস্য কামরুজ্জামান বাবুল, শিক্ষক কামরুজ্জামান আশরাফ, সোহরাব হোসেন, রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া সাংবাদিক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
মানববন্ধন শেষে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার