June 11, 2026, 7:43 pm
শিরোনাম :
আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় খুলনা সিটি মেডিকেল হাসপাতালে আগুন তামাক ও নিকোটিনের ক্ষতি রোধে মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজন মায়ের চোখের আড়ালে ডোবায় পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু দিনাজপুরে নবনিযুক্ত ইউএনও জর্জ মিত্র চাকমার মতবিনিময় সভা অনুষ্ঠিত বেড়িবাঁধ রক্ষায় পটুয়াখালীতে জনতার সোচ্চার অবস্থান রাজশাহীতে বিদ্যালয়ে চুরি: প্রধান শিক্ষক-নৈশপ্রহরীর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরে নবনিযুক্ত ইউএনও জর্জ মিত্র চাকমার মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাকিয়া ডলি স্টাফ রিপোর্টার হিলি দিনাজপুর

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা স্থানীয় সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা নির্বাহী অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়নমূলক বিষয় নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
নবনিযুক্ত ইউএনও জর্জ মিত্র চাকমা বলেন, “সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। হাকিমপুর উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত মতবিনিময় ও অংশীদারিত্বমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার