June 12, 2026, 7:42 pm
শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ সরকারি ক্যানালের মাটি কাটার অভিযোগে উদ্বেগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাইবার সেলের বিশেষ অভিযানে সরকারি ই-মেইল ও অনলাইন পোর্টালে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ জুন) জেলার নবীনগর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মো. সিয়াম (২০) বাঞ্ছারামপুর উপজেলার হাসাননগর গ্রামের শাহ আলম ওরফে সুমন মিয়ার ছেলে। তিনি বর্তমানে নবীনগর উপজেলার ভিটিবিশারা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় ব্যবহার করে অনলাইনে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন সিয়াম। তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি ই-মেইল অ্যাকাউন্ট এবং অনলাইন পোর্টালের পাসওয়ার্ড পরিবর্তন বা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে।
তদন্তে জানা গেছে, সম্প্রতি তিনি ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের পরিচয় ব্যবহার করে পুলিশ সদর দপ্তরের আইসিটি শাখায় একটি গুরুত্বপূর্ণ সরকারি ই-মেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পুনঃসেট করার চেষ্টা করেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সতর্কতায় সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের সাইবার সেল প্রযুক্তিগত তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একাধিক সিমকার্ড ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও জব্দকৃত ডিভাইস পর্যালোচনায় জানা যায়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সরকারি ও বেসরকারি অনলাইন পোর্টালে প্রবেশের চেষ্টা চালিয়েছিলেন। এছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা সংক্রান্ত প্রতারণার অভিযোগও তদন্তাধীন রয়েছে।
এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ডিজিটাল আলামত পরীক্ষা-নিরীক্ষা করে আরও তথ্য উদঘাটনের কাজ চলছে। একই সঙ্গে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত অন্য ব্যক্তি বা চক্রের সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে জেলা পুলিশ জনগণকে অনলাইন নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। সন্দেহজনক কোনো ই-মেইল, পাসওয়ার্ড পরিবর্তনের অনুরোধ বা সাইবার প্রতারণার তথ্য পাওয়া গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার