June 12, 2026, 7:37 pm
শিরোনাম :
সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ সরকারি ক্যানালের মাটি কাটার অভিযোগে উদ্বেগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ব্রাহ্মণবাড়িয়ায় ডিবির অভিযানে সাইবার প্রতারণা চক্রের সদস্য গ্রেফতার আবাদি জমি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি, ঝিনাইদহে অবৈধ পুকুর খননের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণ, কুড়িগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান, ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের

আরিফ হাসান রামপাল বাগেরহাট

বাগেরহাটের রামপাল উপজেলায় অভিযান চালিয়ে তিনটি দেশীয় ওয়ান শুটার গানসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৬। আটক ব্যক্তি সুন্দরবনকেন্দ্রিক কুখ্যাত ‘ছোট জাহাঙ্গীর’ জলদস্যু বাহিনীর সহযোগী হিসেবে কাজ করতেন বলে দাবি করেছে র‍্যাব।
র‍্যাব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবুর শেখ (৫১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার (১২ জুন) সকালে র‍্যাব-৬ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি সুন্দরবনে সক্রিয় ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর সদস্যদের অস্ত্র, খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের বিষয়টি স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
র‍্যাবের দাবি, দীর্ঘদিন ধরে সুন্দরবনসংলগ্ন এলাকায় অপরাধী চক্রগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছিলেন সবুর শেখ। এছাড়া তার বিরুদ্ধে পূর্বে মোংলা থানায় দুটি মামলা রয়েছে বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
উদ্ধারকৃত অস্ত্রের ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার