June 14, 2026, 7:51 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার

বিল্লাল হোসেন

বরিশালের বাকেরগঞ্জে কলেজছাত্র সাইদুল ইসলাম সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে ঢাকার ডেমরা থানার বড়ভাগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার (১৪ জুন) দুপুরে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বাকেরগঞ্জ থানার সহকারী পুলিশ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিলন খানকে আটক করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ২৮ মার্চ সকালে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের লোছনাবাদ গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিলন খানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় কলেজছাত্র সাইদুল ইসলাম সজিবসহ পাঁচজন আহত হন।

গুরুতর আহত সজিবের মাথায় আঘাতজনিত রক্তক্ষরণ হলে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ দিবাগত রাত ১টা ৩০ মিনিটে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন খান বাদী হয়ে মিলন খানকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত সাইদুল ইসলাম সজিব Barishal Government College-এর অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চলতি বছর অনার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি মিলন খান আত্মগোপনে ছিলেন। তার গ্রেফতারে নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।



ফেসবুক কর্নার