June 14, 2026, 8:56 pm
শিরোনাম :
সংসদে হিজাব নিয়ে মন্তব্যের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ অ্যাডভোকেট হান্নান শাহের উদ্যোগে অগ্নিদুর্গত পরিবারের পাশে ছাত্রদল, টিন ও নগদ সহায়তা প্রদান গলাচিপায় স্কুল ফিডিংয়ে তেঁতো স্বাদের ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ, বিক্রেতাকে জরিমানা বেনজীর গ্রেপ্তারের খবরে পরীমনি কেন আনন্দিত? ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক মিমির বিরুদ্ধে ২ মামলা, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি বরিশালে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি মিলন খান গ্রেফতার বিশ্বকাপ মঞ্চে নোরার ‘সির সির’ গান, কীভাবে অনুপ্রেরণা পান অভিনেত্রী?

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের কথিত পুশইন চেষ্টা, বিজিবির সঙ্গে রাতভর পাহারায় গ্রামবাসী

কাইয়ুম হাসান স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও

দিল্লিতে বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকের রেশ কাটতে না কাটতেই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক কথিত ‘পুশইন’-এর চেষ্টা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীরা রাতভর সীমান্ত পাহারা দিয়েছেন।

রোববার (১৪ জুন) সকালে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই সীমান্ত এলাকায় গিয়ে দেখা যায়, পুরো সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে সীমান্ত পাহারায় অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার অধীন বিএসএফের নাটুয়াটলী ক্যাম্পের ২২ ও ২৩ নম্বর গেটের সামনে শনিবার রাতে শতাধিক মানুষকে জড়ো করা হয়। এ খবর সীমান্তে পৌঁছালে বিজিবি ও স্থানীয়দের মধ্যে সতর্কতা বৃদ্ধি পায়।

সীমান্তবর্তী কয়েকজন বাসিন্দা বলেন, “দেশের স্বার্থে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ মেনে নেওয়া হবে না। প্রয়োজন হলে ভবিষ্যতেও বিজিবির সঙ্গে আমরা সীমান্ত পাহারা দেব।”

এ বিষয়ে আখলাকুর রহমান জানান, সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা হচ্ছে।



ফেসবুক কর্নার