June 23, 2026, 3:35 pm
শিরোনাম :
পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ অতীতের দর্পণে গ্রামবাংলা: হারিয়ে যাওয়া সোনালি স্মৃতির ব্যবচ্ছেদ চট্টগ্রাম বন্দরের এনসিটিতে আরটিজি ক্রেনে আগুন, ক্ষতিগ্রস্ত ৪ কনটেইনার কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

শাহিন মিয়া মানিকগঞ্জ

অপপ্রচার, দেশবিরোধী ষড়যন্ত্র এবং শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মানিকগঞ্জের সব উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দিনব্যাপী জেলার ঘিওর, দৌলতপুর, শিবালয়, হরিরামপুর, সাটুরিয়া, সিংগাইর ও মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। মানিকগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলগুলো সংশ্লিষ্ট উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের বিরুদ্ধে অপপ্রচার, প্রশাসনকে হুমকি প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। দেশে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিচালিত অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা অংশ নেন। জেলাজুড়ে বিক্ষোভ-সমাবেশকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।



ফেসবুক কর্নার