June 23, 2026, 7:56 pm
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়

জাকিয় ডলি স্টাফ রিপোর্টার দিনাজপুর
0-3840x2160-1-0-{}-0-12#

দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে হাকিমপুরে ‘দুর্নীতি বিরোধী প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) হাকিমপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা কার্যালয়, দিনাজপুরের বাস্তবায়নে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল— ‘জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল করা কোনক্রমেই সম্ভব নয়।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমা। তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়, দিনাজপুরের উপ-পরিচালক মো. আতাউর রহমান সরকার এবং হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রকিব উদ্দিন মণ্ডল। সঞ্চালনা করেন কমিটির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম।

বিতর্ক প্রতিযোগিতায় বাংলা হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হাকিমপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ, হিলি পাবলিক স্কুল, মনসাপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, বোয়ালদাড় স্কুল অ্যান্ড কলেজ, পাউসগাড়া ফাজিল মাদ্রাসা, নোয়াপাড়া বালিকা বিদ্যালয় এবং ফেরদৌস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজসহ মোট আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হাকিমপুর পাইলট স্কুল অ্যান্ড কলেজ। চ্যাম্পিয়ন দলের দলনেত্রী ছিলেন আবিদা করিম নূবহা। রানার্সআপ হয় বাংলা হিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ দলের দলনেত্রী ছিলেন অর্পিতা বসাক।

এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন মুসাম্মাৎ কারিমা আক্তার।

বিতর্ক শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ট্রফি, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার