June 24, 2026, 9:30 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে নওগাঁয় তৃতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নওগাঁ পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রার্থীরা অংশগ্রহণ করেন।
শারীরিক সক্ষমতা পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা পুশ-আপ, সিট-আপ, ড্র্যাগিং ও রোপ ক্লাইম্বিংসহ বিভিন্ন ধাপে নিজেদের শারীরিক দক্ষতা ও সামর্থ্যের প্রমাণ দেন। বাংলাদেশ পুলিশের নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রতিটি ধাপে প্রার্থীদের মূল্যায়ন করা হয়।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে পুলিশের নির্ধারিত নির্দেশনা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের তদবির বা বিশেষ প্রভাব ছাড়াই সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হচ্ছে।
কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জয়পুরহাট ও রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপারগণ, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ দায়িত্বপ্রাপ্ত অফিসার ও পুলিশ সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, একটি আধুনিক, পেশাদার ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকবে। নিয়োগ কার্যক্রমের প্রতিটি ধাপে সার্বক্ষণিক তদারকি ও পর্যবেক্ষণ নিশ্চিত করা হচ্ছে।



ফেসবুক কর্নার