October 9, 2026, 7:01 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

মনজুরুল ইসলাম

নাটোরের সিংড়া উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া-বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, টিফিনের বিরতিতে ওই শিক্ষার্থী স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামে এক যুবক তাকে জোর করে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শিক্ষার্থীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলের দিকে এগিয়ে আসেন। একপর্যায়ে শিক্ষার্থীটি অভিযুক্তের কাছ থেকে নিজেকে মুক্ত করে বেরিয়ে আসে।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত যুবককে আটক করে গণধোলাই দেন। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয় এবং চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত গৌতমকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার