October 9, 2026, 6:07 pm
শিরোনাম :
সড়কের বেহাল দশায় ক্ষোভ প্রকাশ করলেন মাহমুদা মিতুর কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে হত্যা, ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন ইজিবাইকে লিথিয়াম ব্যাটারির পরীক্ষামূলক প্রকল্প, সম্প্রসারণের পরিকল্পনা সরকারের- প্রতিমন্ত্রী।  ভাঙ্গায় বাসে পুলিশের অভিযান ইয়াবাসহ গ্রেপ্তার যাত্রী স্থানীয়নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করুন- পীর সাহেব চরমোনাই ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে দেশীয় পিস্তল ও গুলি উদ্ধার চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ

আলোচিত তেঁতুলিয়া ইউএনওকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত

স্নিগ্ধা খন্দকার,স্টাফ রিপোর্টার পঞ্চগড়

পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনটি জারির পর রোববার (৫ জুলাই) বিষয়টি প্রকাশ্যে আসে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন বিষয়টি নিশ্চিত করে জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইউএনও আফরোজ শাহিন খসরুকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, আদেশ জারির পরও তিনি তখন পর্যন্ত তেঁতুলিয়াতেই অবস্থান করছিলেন এবং কর্মস্থল ত্যাগ করেননি।
এর আগে গত ২৯ জুন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে উর্মি আক্তার নামে এক নারী ইউএনওর বিরুদ্ধে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করেন এবং টাকা ফেরতের দাবি জানান। পরে তিনি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
এ ঘটনার পর ১ জুলাই উপজেলা কার্যালয়ের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা করেন।
ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে ইউএনও আফরোজ শাহিন খসরুকে মন্ত্রণালয়ে সংযুক্ত করে।
উল্লেখ্য, ঘুষের অভিযোগের বিষয়ে সরকারি তদন্ত বা আদালতের মাধ্যমে অভিযোগের সত্যতা এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।



ফেসবুক কর্নার